1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন — ইরানের দাবি: মার্কিন এফ-৩৫ ভূপাতিত সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাস কেবিনে স্থানান্তর, ধীরে ধীরে সুস্থতার পথে টানা ১৬ ঘণ্টা অফিস করে নজির গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান 🔴 ইরানে হামলায় ১৩ স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত, মৃত ১,২৩০ — সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি বহালের সুপারিশ, ২০টি কার্যকারিতা হারাতে পারে মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু: কেন্দ্রসচিবদের জন্য ঢাকার শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এই ঐতিহাসিক জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচটি সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে ভারতকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের যুবারা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে জানিয়েছে, এই সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, শিরোপা ধরে রাখার এই কৃতিত্বে বাংলাদেশ যুব ফুটবল দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক বার্তায় তিনি দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও এমন সাফল্য অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই জয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com