1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

সরকার প্রতিদিন জাতির ভবিষ্যৎকে নষ্ট করছে : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রতিদিন ভবিষ্যৎকে নষ্ট করে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আমাদের অর্থমন্ত্রী বলছেন একটা চমৎকার বাজেট হয়েছে। সরকার বলছে একটা সুন্দর বাজেট যেটা পরিবর্তন আনবে। আমাদের ‘নিয়ন্ত্রিত মিডিয়া’ বলছে, এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারে না। এই যে মূল্যবৃদ্ধি, ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট—এখান থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট হওয়া দরকার ছিল সেই বাজেট দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

আবারও গোঁজামিলের বাজেট মন্তব্য করে তিনি বলেন, ‘কীভাবে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে, কীভাবে প্রবৃদ্ধি অর্জিত হবে তার সম্পর্কে কোনো রকম সুস্পষ্টভাবে কোনো কিছু বলা নেই। বলা নেই এই জন্য যে, এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এরা সব সময় মানুষকে প্রতারণা করে। জনগণকে বিভ্রান্ত করে তারা টিকে থাকতে চায়।’

এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিদিন-প্রতি মুহূর্তে এরা আমার জাতির ভবিষ্যৎকে নষ্ট করছে। আমরা এ কথা বলিনি যে, বিএনপিকে ক্ষমতায় আনো। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com