1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত বাংলাদেশে ফেরত আসছে শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি, সম্মত ভারত হরমুজ প্রণালি আবারও চালু: যুদ্ধবিরতির পর প্রথম দুই জাহাজ পার, টোল আরোপ ইরানের সন্ত্রাসবিরোধী সংশোধনী আইন পাস: নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম পানছড়িতে বিজ্ঞান উৎসবের উদ্বোধন, তরুণদের উদ্ভাবনী ভাবনায় উচ্ছ্বাস খুলনার ফুলতলায় এ গফুর মেমোরিয়াল হাসপাতালে প্রসূতি চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। দুই সপ্তাহের যুদ্ধবিরতি: গুলি বন্ধের নির্দেশ ইরানে, তবে ‘ট্রিগারে আঙুল’—চাপা উত্তেজনা বহাল ট্রাম্পের বিরুদ্ধে আবারও অভিশংসনের দাবি, যুদ্ধবিরতিতেও ক্ষোভ কমেনি: ওকাসিও-কর্তেজ হরমুজ প্রণালি কেন্দ্র করে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র–ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ট্রানজিট ফি পরিকল্পনায় নতুন বিতর্ক “৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয়—ইরানের দাবি, ১০ দফা প্রস্তাব মানতে বাধ্য ওয়াশিংটন”

সন্ত্রাসবিরোধী সংশোধনী আইন পাস: নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

সংসদে কণ্ঠভোটে পাস হওয়া আইনে নিষেধাজ্ঞা পেল স্থায়ী ভিত্তি, নেতাকর্মীদের বিচারের আওতায় আনার সুযোগ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন এনে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখে ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর সব কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আইনি ভিত্তি নিশ্চিত করা হলো।
উল্লেখ্য, ওই প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকে সংশোধন করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি আইন হিসেবে পাসের সুপারিশ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন আইনের ফলে শুধু দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকছেই না, বরং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথও উন্মুক্ত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আইন কার্যকর হলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আরও বড় পরিবর্তন আসতে পারে এবং ভবিষ্যতে দলটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com