1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জামিনের প্রতিবাদে বরিশালে দুই আদালত বর্জন বিএনপিপন্থী আইনজীবীদের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির: আইনশৃঙ্খলায় ‘শূন্য সহনশীলতা’ নীতির প্রত্যাশা পিলখানা ট্র্যাজেডি: বিচারের দীর্ঘ ছায়া, নতুন অভিযোগে রাজনীতিতে তোলপাড় নগর নেতৃত্বে নতুন অধ্যায়: ডিএসসির প্রশাসক হিসেবে আবদুস সালামের দায়িত্ব গ্রহণ মেয়াদ মেনেই সিটি নির্বাচন, দলীয় প্রতীক প্রশ্নে সিদ্ধান্ত নেবে সংসদ মুন্সিগঞ্জে নদী থেকে ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও নিষিদ্ধ চায়না রিং উদ্ধারের পর ধ্বংস সখীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড, ৩ দোকান পুড়ে ছাই দাউদকান্দিতে গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ, দুইজনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ সংসদের স্পিকার কে? আলোচনার কেন্দ্রে ড. মঈন খান, চূড়ান্ত সিদ্ধান্ত ১২ মার্চ চাঁদাবাজদের রশি দিয়ে বেঁধে পুলিশে দিন: মেঘনায় ড. মারুফ হোসেনের কঠোর বার্তা

সখীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড, ৩ দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস
টাঙ্গাইলের সখীপুর উপজেলা-এ গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৩নং গজারিয়া ইউনিয়ন-এর কালিয়ানপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন— সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেনের মনোহারী দোকান, জলিল মিয়ার ইলেকট্রনিক্স মেরামতের দোকান এবং সাংবাদিক কামাল হোসেনের ঔষধের দোকান। আগুনে দোকানগুলোর মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই দোকানগুলো ভস্মীভূত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্তরা জানান, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com