1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: একুশের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর শ্রদ্ধাঞ্জলি কেন্দ্রীয় শহীদ মিনার-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রমজানে বাজারে স্বস্তি ফেরাতে বিএনপির নজরদারি: দাউদকান্দি-মেঘনায় মনিটরিং সেল গঠন একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ‘একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’ — তারেক রহমান পল্লবীতে আমিনুল হকের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু রমজানকে ঘিরে ঢাকা-৬ এ ১০ দিনের অ্যাকশন প্ল্যান ঘোষণা জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি

সংসদে সর্বজনীন পেনশন বিলের প্রতিবেদন উপস্থাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল–২০২২’ পরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দিয়েছে। রোববার কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।

সরকারি চাকরিজীবীদের বাইরে দেশের সব নাগরিককে পেনশন–ব্যবস্থার আওতায় আনতে এই আইনি কাঠামো তৈরি করছে সরকার। গত ২৯ আগস্ট ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল–২০২২’ জাতীয় সংসদে তোলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বর্তমানে সরকারি কর্মচারীরা অবসরের পর পেনশন সুবিধা পান। সবার জন্য পেনশন চালু করার বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।

জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে সর্বজনীন পেনশনের আওতায় ১৮ বছর বা তার বেশি বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন বলে বিলে বলা আছে। আরও বলা আছে, বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদেরও এর আওতায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

তবে মাসিক পেনশন–সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদাদাতাকে ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে। বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরাও এতে অংশ নিতে পারবেন।

চাঁদার হার কত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। আইন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নির্ধারণ করবে।

খসড়া আইনে বলা হয়েছে, চাঁদাদাতা ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিলে মাসিক পেনশন পাবেন। চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে। একজন পেনশনার আজীবন পেনশন সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com