1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার প্রথম জাতীয় ভাষণে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—প্রথম কর্মদিবসে দৃঢ় বার্তা মির্জা ফখরুলের সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদের ৫০ বছর পূর্তিতে এপ্রিলে বসবে বিশেষ অধিবেশন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী এপ্রিল মাসে বিশেষ অধিবেশন বসবে। এ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার সংসদের গণসংযোগ বিভাগ জানায়, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবার স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ড, দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও সংকটের হালনাগাদ তথ্য এবং তা মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপসহ নানাবিধ বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটি বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ অধিবেশনে প্রস্তাব সাধারণে সংসদ সদস্যরা আলোচনা করবেন।’

এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি এক অসাধারণ অর্জন। তিনি এ উপলক্ষে আয়োজিত সকল কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।

এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com