1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের, মধ্যস্থতায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা অবহেলায় মৃতপ্রায় শনিআখরা-মৃধাবাড়ি খাল, বর্ষার আগে চরম উদ্বেগে এলাকাবাসী কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারসহ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার “ইসলামী ব্যাংকে বড় সিদ্ধান্ত: পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক” দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কলেজ প্রসঙ্গে মাদকসেবী শিক্ষার্থী আটক বয়স বিবেচনায় অধ্যক্ষের কাছে মুসলেকা দেওয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দিলো ছাত্রদল। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু

সংলাপে যাচ্ছে না জেএসডি, জানালেন রব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাষ্ট্রপতির সংলাপকে ‘অর্থহীন’ অভিহিত করে সেই সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আজ শুক্রবার বিকেলে দলের সভাপতি আসম আবদুর রব নিজ বাসায় এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে দলের সিদ্ধান্ত জানান।

এর আগে উত্তরায় তার বাসায় দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সোমবার জেএসডির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের সময়সূচি নির্ধারিত হলেও দলটি আজ শুক্রবার এই সিদ্ধান্ত নিলো তারা।

সংবাদ সম্মেলনের পর প্রস্তাবসহ একটি চিঠি জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক বঙ্গভবনে পৌঁছে দেন বলে জানান আসম আবদুর রব। তিনি বলেন, ‘সংলাপ হবে নির্বাচন কমিশন নিয়ে নয়, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে। আমরা বিশ্বাস করি, দলীয় সরকারের অধীনে দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারেন্টি এখন অতীব গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যে জাতীয় সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছি।’

আসম রব বলেন, ‘যেহেতু বর্তমান সরকার সংবিধানের ইচ্ছা আকাঙ্ক্ষা ও সংকল্পের প্রতিনিধিত্ব করে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনরত নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন করে গায়েবী মামলা দিচ্ছে এবং পুরনো মামলার সূত্র ধরে আবারো গ্রেপ্তার শুরু করেছে। সেহেতু শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ নির্বাচনের জন্য কোনো গ্যারেন্টি বা সমাধান নয়।’

আসম রব আরও বলেন, ‘বাস্তবতার পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে জেএসডি অংশ গ্রহণ করছে না। এই ধরনের সংলাপ রাষ্ট্রপতির মর্যাদা সুরক্ষার উপযোগীও নয় বলে আমরা মনে করি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, তৌহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা কামাল পাটোয়ারী ও বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com