1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

শ্রমিকদের ওপর চালানো সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গিউজবিডি ডেস্ক: বৈধ ট্রেড ইউনিয়নকে অপরাধীকরণের বিরুদ্ধে এবং নূন্যতম মজুরির জন্য বাংলাদেশের পোশাক খাতের বিক্ষোভকারী শ্রমিকদের ওপর চালানো সহিংসতায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

বিবৃতিতে মিলার বলেন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য ও কারখানা শ্রমিক রাসেল হাওলাদারের (২৬) গত সপ্তাহে পুলিশের হাতে নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করছে। সেই সঙ্গে একটি কারখানায় বিক্ষোভকারীদের আগুনে ইমরান হোসেনের (৩২) মৃত্যুতে শোক প্রকাশ করছে। যুক্তরাষ্ট্র তাদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জানায়।

মিলার আরও বলেন, শ্রমিক ও ট্রেড ইউনিয়নের ওপর চলমান দমন-পীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। সেই সঙ্গে শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা ফৌজদারি অভিযোগের তদন্ত করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সে সমস্ত বেসরকারিখাতের সদস্যদের প্রশংসা করি, যারা যুক্তিসঙ্গত মজুরি বৃদ্ধি নিয়ে ইউনিয়নের প্রস্তাব গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে, যাতে এটি শ্রমিক এবং তাদের পরিবারের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপকে কমাতে পারে।

শ্রমিকরা যাতে সহিংসতা, প্রতিশোধ বা ভয়ভীতির হুমকি ছাড়াই সংগঠনের স্বাধীনতা এবং যৌথভাবে দর কষাকষির অধিকার প্রয়োগ করতে সক্ষম হন, তা সরকারকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং বিশ্বব্যাপী আমাদের কার্যক্রমের মাধ্যমে এই মৌলিক মানবাধিকারকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com