1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশ-ভারত সিরিজ ড্র

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৩৯ বার দেখা হয়েছে

শনিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ফারজানার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ও ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২২৫ রান করে ভারত। তাতে ম্যাচের সঙ্গে সিরিজেও ড্র করে দুদল।

২২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ১১ রানে ওপেনার শেফালি ভার্মাকে ফেরান মারুফা আক্তার। এরপরে স্বস্তিকা ভাটিয়াকে আউট করে ভারতকে চাপে ফেলেন সুলতানা খাতুন।

তবে ভারতের আরেক ওপেনার স্মৃতি মান্ধানাকে নিয়ে ১০৭ রানের জুটি গড়ে তোলেন হারলিন। ৫৯ রান করে স্মৃতি আউট হলেও একপাশ আগলে রাখেন হারলিন। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অধিনায়ক হারমানপ্রীত। ভারতীয় অধিনায়ককে মাত্র ১৪ রানে আউট করেন নাহিদা আক্তার।

ব্যক্তিগত ৭৭ রান করে হারলিন আউট হলে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। তবে ভারতের মিডল অর্ডারের ব্যাটসম্যান জেমিমাহ রদ্রিগেজ দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশের বোলারদের বিপক্ষে শেষদিকে দাঁড়াতে পারেনি কোনো ব্যাটসম্যান। শেষ পর্যন্ত জেমিমাহ ৩৩ রানে অপারিজত থাকলেও অলআউট হয় ভারত।

এর আগে মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শামীমা সুলতানার সাতে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামেন ফারজানা হক পিংকি। শামীমা-ফারজানার ওপেনিং জুটি থেকে ৯৩ রানের পার্টনাশিপ পায় বাংলাদেশ। শামীমা ব্যক্তিগত ৫২ রানে সাজঘরে ফিরলে ওপেনিং জুটি ভাঙে। শামীমা ফিরলেও ব্যাট হাতে অবিচল ছিলেন ফারজানা। শামীমা যখন সাজঘরে ফিরে তখন ব্যাট হাতে ৩১ রানে অপরাজিত ছিলেন ফারজানা। এরপর ৯৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের দশম ফিফটি স্পর্শ করেন ফারজানা হক পিংকি।

দলীয় ১৬৪ রানে ক্যাচবন্দি হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক জ্যোতি। ৩৬ বলে এক চারে ২৪ রান করেন জ্যোতি। ৪১তম ওভারে তৃতীয় উইকেট হারানোর পরের ওভারে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। ফারজানার সাথে উইকেট আসা রিতু মনি ফিরেন ২ রানে। ফলে দলীয় ১৬৯ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

দ্রুত দুই উইকেট হারালেও ব্যাট হাতে রানের চাকা সচল রেখেছেন ফারজানা। সোবহানা মোস্তারিকে সাথে নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন ফারজানা। ইনিংসের শেষ বলে ১০৫ করা ফারজানা রান আউটে কাটা পড়েন।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৬০ বল মোকাবেলা করে ১০৭ রান করে ফারজানা। তার এ ইনিংসে ৭টি চারের মার ছিল। অপরপ্রান্তে ব্যাট হাতে ২৩ রানে অপরাজিত ছিলেন সোবহানা মোস্তারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com