1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

শেরপুরে মারপিটে আহত যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৩ বার দেখা হয়েছে

বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার শেরপুরে প্রতিপক্ষের মারপিটের ৭দিন পর মো. মোনারুল ইসলাম (৩৫) নামের এক যুবকের ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোনারুল উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি শেরপুর উপজেলা সেমি অটো চালকল মালিক সমিতির সদস্যও বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মোনারুলকে গত ৩০ ডিসেম্বর রাতে পার্শ্ববর্তী নওদাপাড়া গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর প্রেমের সর্ম্পকের সুত্র ধরে তাকে বেদমভাবে মারপিট করা হয়। এরপর তার পরিবারের সদস্যরা তাকে বগুড়ায় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আবুল কালাম আজাদ জানান, মারপিটে আহত হওয়া মোনারুল মারা গেছে বলে শুনেছি।

শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তার লাশ ময়নাতদন্ত শেষে শেরপুরে আসবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com