1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল

শেরপুরে মামলার আসামী পুলিশের ভয়ে পালিয়ে থাকা বিএনপি কর্মী খুন!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৯১২ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মো. আব্দুল মতিন (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মতিন (৬০) ওই গ্রামেরই কছিম উদ্দিনের ছেলে। সে গরু কেনাবেচার ব্যবসা করতো। তাছাড়া স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, আব্দুল মতিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং গত ১৬ নভেম্বর/২০২৩ এর মামলায় তিনি এজাহারভূক্ত আসামী ছিলেন। তিনি পুলিশের ভয়ে পালিয়ে ছিলেন। সকালে  কৃষি শ্রমিকেরা ধান কাটার জন্য ক্ষেতে যাওয়ার সময় ক্ষেতের পাশে  তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিলো।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com