1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন নির্বাচন শেষে ঐক্যের ডাক, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় দায়িত্বের বার্তা “এমপি হলে মন্ত্রী পাই, এবার ইনশাল্লাহ প্রেসিডেন্ট পাব” — রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সম্প্রীতির রাজনীতির ইঙ্গিত: কুমিল্লায় সৌজন্য সাক্ষাতে ইতিবাচক বার্তা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে, সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানালেন তারেক রহমান মুহাম্মদ ইউনূস-এর অভিনন্দন বার্তা পেলেন ডা. শফিকুর রহমান চট্টগ্রাম থেকে স্থান পাচ্ছেন কারা? দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা জামায়াতের ফল স্বীকৃতি, দায়িত্বশীল বিরোধী ভূমিকায় থাকার ঘোষণা

শেরপুরের মামুরশাহী গ্রামের মাটির স্তুপ থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুকুর খননের একমাস পর কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। যার ওজন দশ কেজি নয়শ’ গ্রাম। শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী মাদ্রাসা মাঠ এলাকা থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, একমাস আগে মামুরশাহী দাখিল মাদ্রাসার প্রায় ছয় বিঘা আয়তনের পুকুরটি খনন করা হয়। সেইসঙ্গে পুকুর খননের মাটি পাশের ফেরদৌস আলমের মালিকানাধীন কৃষি জমির মধ্যে স্তুপ করে রাখা হয়।

শনিবার (২২ জুলাই) বিকেল ওই জমির পাশে স্থানীয় দুই শিশু খেলাধূলা করছিল। একপর্যায়ে মূর্তিটি দেখে গ্রামের লোকজনকে জানালে দ্রুত তারা ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা শাহেব আলী, ইব্রাহিম হোসেন বলেন, মাটির স্তুপের মধ্যে মূর্তিটি ঢাকা পড়ে। তবে বিগত দুইদিনের বৃষ্টিতে সেটি বেড়িয়ে পড়ে। প্রথমে দুই শিশু দেখে তাদের খবর দেয়। এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ এসে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মূল্যবান মূর্তিটির ওজন দশ কেজি নয়শ’ গ্রাম।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য পেয়েই ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি লম্বায় প্রায় দেড় ফুট। খুবই সুন্দর মূর্তিটি। এটি পুরোপুরি অক্ষত রয়েছে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com