1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন মার্কিন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ফুরানোর পথে, ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ বিসিবি নির্বাচন তদন্ত রিপোর্ট জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানে ভূপাতিত এফ-১৫: নিখোঁজ মার্কিন পাইলট জীবিত উদ্ধার, দাবি ট্রাম্পের সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক আজ ইরানে ভূপাতিত F-15 Eagle–এর দ্বিতীয় ক্রু শনাক্ত, উদ্ধার হলেও এখনো সরানো যায়নি অলৌকিক ভাবে জীবন্ত গাছে জ্বলছে আগুন, আগামী ২৭ মে ঈদুল আজহা হতে পারে, আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসবঙ

শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালিরা পারে: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা প্রমাণ করেছেন, বাঙালিরা পারে। বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নসহ শেখ হাসিনার জীবন পরিকল্পনা ও সংগ্রামকে সম্মান জানানো হবে এবং তাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নয় বরং বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি তোলা হয়েছে।

আইনজীবীদের শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, আসুন আমরা যারা আইনজীবী আছি, তারা আজকে শেখ হাসিনার শুভ জন্মদিন জানানোর সাথে সাথে বলি, আমরা শেখ হাসিনার সাথে সবসময় থাকব এবং তার ২০৪১ সালে যে উন্নত- স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, অ্যাডভোকেট সানজিদা খানম, ব্যারিস্টার মেহেদী হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com