1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা

শিশু মৃত্যুর ঘটনায় আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর আজিমপুরে সরকারি ‘মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারে’ ১১ মাস বয়সী একটি শিশুর মৃত্যুর পর পুলিশের কাছে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা। এ ঘটনায় সেন্টারটির পরিচালক রেজীনা ওয়ালী লীনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে রেজীনা ওয়ালী লীনাকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। পরদিন শুক্রবার সিএমএম আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল।

মাসকুর-এ-সাত্তার কল্লোল বলেন, রেজীনা ওয়ালী লীনার দ্রুত মুক্তি চাই। ডে-কেয়ার সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় সরাসরি দায়িত্বরত কাউকে গ্রেপ্তার না-করে সেন্টারটির পরিচালককে গ্রেপ্তার করা দুঃখজনক। তিনি একটি ডে-কেয়ার সেন্টারের প্রধান। তিনি তো সরাসরি শিশুদের দেখভাল করেন না। দেখভাল করেন দায়িত্বরত আয়ারা।

আবৃত্তিশিল্পী মজুমদার বিপ্লব বলেন, কর্মক্ষেত্রে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে পক্ষপাতমূলক ষড়যন্ত্রের শিকার রেজীনা ওয়ালী লীনা। কর্মজীবনের উপান্তে এসে লীনা আপার মতো একজন সামাজিক দায়বদ্ধ, নির্বিবাদী, সজ্জন মানুষের গ্রেফতারের ঘটনা দুঃখজনক। কোর্টে জামিন না পাওয়ার ব্যাপারটি অধিকতর দুঃখজনক। অনতিবিলম্বে তার মুক্তি দাবি করছি।

এদিকে রেজীনা ওয়ালী লীনার গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশর ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এর আগে, বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর আজিমপুর সরকারি ডে-কেয়ার সেন্টারে উম্মে আলিফা নামে ১১ মাস বয়সী একটি শিশুর রহস্যজনক মৃত্যু হয়। বিকেলে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মা ইসমত আরার অভিযোগ, তার মেয়ের মাথায় ও দুই চোখের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com