1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

শাকিবের সঙ্গে জুটি বাঁধার গল্প জানালেন অপু বিশ্বাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘কোটি টাকার কাবিন’ ছবিতে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নায়িকা হওয়ারই ডাক পেয়েছিলেন অপু বিশ্বাস। তখন শাকিব খানের খ্যাতি এখনকার সময়ের মতো না হলেও শাকিবের সঙ্গে পর্দা ভাগ করা একেবারে কম কিছুও ছিল না অপুর জন্য।

তাই তো শাকিবের সঙ্গে জুটি বাঁধা সেই সিনেমায় কীভাবে নায়িকার কাজ জুটলো, সেই ঘটনাটি এক সাক্ষাতকারে স্মৃতিচারণ করেছেন অপু বিশ্বাস।

সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তার একটি ভিডিও। সেখানে দেখা যায়, চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ ছবিতে কাজ নিয়ে গল্প বলছেন।

অপু বিশ্বাস জানান, সিনেমাটির কাজ শুরু করার পরিকল্পনা নিয়ে ঈদের দিন শাকিবের বাসায় আলোচনা করা হয়। সেখানে সবাই একত্র হয়ে এদিন শাকিবের বাসায় আড্ডায় মজেছিলেন। এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা। জিজ্ঞাসা করা হয়, কে এই মেয়েটা; তার সম্পর্কে খোঁজ নেওয়া হোক।

নায়িকা আরও জানান, প্রস্তাবের সেই আলাপটি ফোন কলে আসে এবং সেই কলটি গ্রহণ করেছিল অপুর পরিবারের কেউ একজন। এরপরই নাকি অপুর বাসায় একরকম অস্বাভাবিক-নিস্তব্ধতা বিরাজ করতে থাকে বলে জানান নায়িকা।

নায়িকার কথায়, ‘ওরা বলেছিলেন, আরে মেয়েটা তো সুন্দর দেখতে। কোথায় থাকে, খোঁজ বের করো। বগুড়ায় থাকে? সেখানে কী করে, এই করে তা করে জানতে চায়। এরপর ঈদের পরের দিন ফোন চলে আসে। সেই কলে বলা হয়, আমরা একটা ‘কোটি টাকার কাবিন’ নামে ছবির কাজ করছি, আপনার মেয়েকে ভালো লেগেছে। সে যদি ফুল ফ্রেমের নায়িকা হতে যায়, তাহলে কাজটি করাব।’

অপু আরও বলেন, ‘এটি শুনেই আমার বাড়িতে যেন হরতাল, ধর্মঘট, স্ট্রাইক- যা কিছু আছে, তা চলতে থাকল। বাবা আরেক ঘরে, মা আরেক ঘরে- যেন মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে।’

প্রসঙ্গত, ২০০৬ সালে শাকিব খান ও অপু বিশ্বাস জুটিবদ্ধ হওয়া সেই ‘কোটি টাকার কাবিন’ ছবি ২০০৬ সালে মুক্তি পায়। এবং মুক্তির পরই তাদের প্রথম ছবিতেই এই জুটির বাজিমাত হয়। ছবিটির সফলতা তাদের ঢালিউডে সফল জুটির আসন গড়ে দেয়। তারপর একাধারে একসঙ্গে পথচলা। মানে স্থায়ী জুটির তকমা পেয়ে যান তারা; হয়ে ওঠেন জনপ্রিয়ও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com