1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানালেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়সহ সর্বস্তরের জনগণ। বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তারা শ্রদ্ধা জানান।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের প্রথম প্রহরে ভাষার জন্য আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নিরবতা পালন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, জাতীয় সংসদের হুইপরা, প্রধান বিচারপতি ওবায়দুল হকের নেতৃত্বে হাইকোর্টের বিচারপতিরা, মন্ত্রিপরিষদের সদস্যরা, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এম এম শফিউদ্দিন আহমদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ মো. আবদুল হান্নান, নৌবাহিনী প্রধান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চিফ শ্রদ্ধা জানান।

ব্যক্তি পর্যায়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছন মাহমুদ, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, বিভিন্ন মিশনের কূটনীতিকরা, ঢাকা মহানগর উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, বাংলাদেশ নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) ড. শীতেশ চন্দ্র বাছারসহ আরও অনেকে।

সাংগঠনিক পর্যায়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মেডিক্যাল কলেজ, বাংলাদেশ মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন, গণতন্ত্র পার্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সিন্ডিকেটের সদস্যরা, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com