1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগমের ইন্তেকাল, শোকের ছায়া পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর *রূপনগরে আমিনুল হকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ* খুলনার আফিলগেটে দুর্বৃত্তদের গু*লিতে নিহত- ১ সালাহউদ্দিন আহমদ: দীর্ঘমেয়াদির পাশাপাশি স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণই সরকারের লক্ষ্য কৃষকের পাশে সরকার: ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, উপকৃত হবেন ১২ লাখ চাষি দাউদকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে ডেডলাইন ঘোষণা করেন : খন্দকার মারুফ হোসেন একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান: শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ সভ্যতার পরিপন্থী

*রূপনগরে আমিনুল হকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ*

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমাদানের অষ্টম দিনে রাজধানীর রূপনগর এলাকায় নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি পালন করে রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, রমাদান মাসজুড়ে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছিল, যা রোজাদার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com