1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। অবরোধ সমর্থনে সেখানে মিছিল বের করে ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ ও মাসুদুর রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার কুশাব এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা ও পুলিশ বলছে, ছাত্রদলের নেতা-কর্মীরা অবরোধ সমর্থনে সকালে এশিয়ান হাইওয়েতে অবস্থান নেওয়ার পরপরই একটি কাভার্ডভ্যান আটকে দেওয়া হয়। এরপর ওই ভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পরে আরেকটি কাঠ-বোঝাই ট্রাক সামনে এলে সেটিও ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়।

 

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে নেতা-কর্মীরা। পাল্টা জবাবে পুলিশ শটগানের গুলি ছুড়লে বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে অন্তত ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করেনি।

বিষয়টি নিশ্চিত করে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেন, ‘ঘটনাস্থলে একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছিল। সেগুলো নিভিয়ে ফেলা হয়েছে। আমরা চারজনকে আটক করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com