1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগপত্র জমা *ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ* 🇧🇩 কূটনীতিতে নতুন গতি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  হৃদরোগে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিসিইউতে চিকিৎসাধীন সড়কে ঝরল ৫৪৬ প্রাণ যাত্রী কল্যাণ সমিতি পাকিস্তানের ড্রোন হামলা আফগানিস্তানে: পাকতিকা–নানগারহারে টার্গেট, টিটিপি ঘাঁটি ধ্বংসের দাবি ইসলামাবাদের রমজানেই নয়, সারা বছর ইবাদতের পরিবেশ চান : আমির হামজা  ‘পুরো মধ্যপ্রাচ্য দখলেও সমস্যা নেই’—মন্তব্যে বিতর্কে মার্কিন রাষ্ট্রদূত Mike Huckabee ইফতার বিতরণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত আমিনুল হকের , ধাপে ধাপে উন্নয়ন বাস্তবায়নের ঘোষণা

রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ মানবাধিকারের অংশ নয় : আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা মানবাধিকারের অংশ নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা সংবিধানের কোথাও নেই। মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

বিদেশে রাষ্ট্রদূতদের সতর্ক করে তিনি বলেন, রাষ্ট্রদূতরা তাদের দেশের পরিস্থিতি মাথায় রেখে কথা বলা উচিত। তাদের এমনভাবে কথা বলা উচিত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।

এ সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলেও জানান আনিসুল হক।

তিনি বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সরকার শুরু করছে। এ ক্ষেত্রে রাষ্ট্রগুলো কতটা সহায়তা করবে, তা নিয়ে সন্দেহ আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com