1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

রাজনগরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার ভিশন -২০৪১ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি পরিষদ এর উদ্বেগে। শনিবার (১১/ নভেম্বর) বিকেলে রাজনগর সরকারি কলেজ মাঠে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভাষণ সমূহ গ্ৰন্থের পৃষ্ঠপোষক ও প্রকাশক, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, দেশ উন্নয়নের জোয়ার বইছে। চারদিকে শুধু উন্নয়ন। বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ হবে, তা হয়েছে। এখন আমাদের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মান। কিন্তু সারাদেশে উন্নয়ন হলেও এর থেকে পিছিয়ে আছে আমাদের রাজনগর। আগামীতে আমরা রাজনগর থেকে এমপি প্রার্থী দিব। আমরা আমাদের রাজনগরকে আগের রাজার নগরীতে ফিরিয়ে নিতে চাই। সমাবেশের উদ্বোধন করেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান খাঁন। রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ফয়সল আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ টিপু খাঁন, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাহেল হোসেন, রাজনগর উপজেলা আওয়ামীলীগ সাবেক প্রচার সম্পাদক সাদিকুর রহমান, মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাতির মিয়া, কামারচাক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মনাফ, রাজনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খাঁন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফজর আলী, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনাদি ভূষণ দাশ, মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর নূর বুলু, মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি কায়েছ আহমদ, আওয়ামীলীগ নেতা উমর ফারুখ পাপলু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক হারুন আহমদ, শ্রমিকনেতা রাম লাল দাশ সাধু, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, আওয়ামীলীগ নেতা আব্দুর কাদির, নুরুল ইসলাম কালু, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খাঁন প্রমূখ। মানুষের অংশগ্ৰহণে শান্তি ও উন্নয়ন মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com