1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

যে হাত দিয়ে গাড়ি পোড়াবে সেই হাত পুড়িয়ে দেন: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশবাসীকে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আপনার গাড়ি পোড়ায় তাদের ধরে আগুনে ফেলেন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে সেই হাত পুড়িয়ে দেন। তাহলে তারা থামবে, এ ছাড়া থামবে না।

বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপ্তি দিনের ভাষণে তিনি এ আহ্বান জানান।

সংসদে গাড়ি পোড়ানোর ভিডিও ফুটেজ দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে, নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। তারা কোন বাংলাদেশ চায়? এই সন্ত্রাসী, জঙ্গি, অমানুষগুলোর সঙ্গে কারা থাকে? এ জানোয়ারদের সঙ্গে আমি বসব (সংলাপে)? তাদের সঙ্গে বসার কথা কারা বলে? জানোয়ারেরও ধর্ম থাকে। কিন্তু তাদের কোনো ধর্ম নেই।

তিনি আরও বলেন, এসব দুর্বৃত্তরা সাংবাদিকদের উপরও হামলা চালিয়েছে। সাংবাদিকরা কী দোষ করেছিল? তারা তো বিএনপির সংবাদ কাভার করতেই গিয়েছিল। কিন্তু তারপরও তাদের উপর বর্বর হামলা চালিয়েছে বিএনপি। আমি দেশবাসীকে আহ্বান জানাই এসব আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিন। প্রত্যেকে এক হয়ে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

এ সময় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকব। যাদের বাস পুড়িয়েছে, যাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের আগেও আমি সহযোগিতা দিয়েছি। এবারও আমরা সহযোগিতা করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com