1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিক ফরহাদ আহমেদ প্রধানের ওপর হামলা, অভিযোগ দায়ের—তদন্তে পুলিশ ফ্যামিলি কার্ড কর্মসূচি আসছে: দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার পাবে বেশি নগদ সহায়তা জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও চাঁদাবাজি বন্ধে মঞ্চ ২৪-এর ছয় দফা দাবি ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু করতে চায় সরকার: স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও অধ্যাদেশ উত্থাপনের ইঙ্গিত ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগপত্র জমা *ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ* 🇧🇩 কূটনীতিতে নতুন গতি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  হৃদরোগে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিসিইউতে চিকিৎসাধীন সড়কে ঝরল ৫৪৬ প্রাণ যাত্রী কল্যাণ সমিতি পাকিস্তানের ড্রোন হামলা আফগানিস্তানে: পাকতিকা–নানগারহারে টার্গেট, টিটিপি ঘাঁটি ধ্বংসের দাবি ইসলামাবাদের

যুবদলের টুকুসহ সাতজন রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর পল্টন থানার নাশকতায় মামলায় গ্রেফতার যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাতজনকে চার দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন শুনানি শেষে রোববার সন্ধ্যায় এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- মোকলেছ মিয়া, মোশারফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন রানা ও আব্দুল্লাহ।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই বিজন কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী বোরহান উদ্দিন, গোলাম মোস্তফা খান, খোরশেদ মিয়া আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২৬ মে রাজধানীর পল্টন থানা এলাকায় আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনিভাবে মশাল মিছিল বের করে দাঙ্গা হাঙ্গামা করে। সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও গাড়ি ভাঙচুরসহ পুলিশকে আক্রমণ করে গুরুতর জখম করে। এ ঘটনায় পল্টন থানার এসআই কামরুল হাসান মামলাটি দায়ের করেন।

মামলায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩০ জনকে আসামি করা হয়। এছাড়া মামলায় ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শেষে ফেরার পথে ৩ ডিসেম্বর রাতে রাজধানীর আমিনবাজার থেকে সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নকে আটক করা হয়।

এর আগে, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ জেলা বিএনপির সভাপতি নিপুণ রায়সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com