1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

মেধা ও কর্মে ইতিহাসে অমর হয়ে রইবেন আব্দুল গাফফার চৌধুরীঃ সাদ এরশাদ এমপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : বরেণ্য সাংবাদিক, কলামিস্ট, গীতিকার ও  কবি আবদুল গাফ্‌ফার চৌধুরী (৮৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ ও রওশন এরশাদ পুত্র, রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।
থাইল্যান্ডের ব্যাংকক থেকে পাঠানো এক শোক বিবৃতিতে সাংসদ সাদ এরশাদ বলেন, বাংলা ভাষার জন্য ৫২ একুশে ফেব্রুয়ারিতে প্রাণ উৎসর্গকারী বীরদের দেশ, জাতি ও সারা বিশ্বের কাছে স্মরণীয় করে রাখতে তাঁর রচিত কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” বাংলাদেশের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তাঁকে চিরকাল বাঁচিয়ে রাখবে।
ভাষা সৈনিক গাফ্‌ফার চৌধুরী এই বয়সেও দেশের নানা রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে গণমাধ্যম তথা জাতীয় দৈনিক গুলোতে   নিয়মিত কলাম লিখতেন উল্লেখ্য করে সাদ এরশাদ বলেন, যা আজ থেকে আর দেখা যাবেনা। তাঁর এই চলে যাওয়ার মধ্য দিয়ে আজকের প্রজন্ম একজন খ্যাতিমান উজ্জ্বল নক্ষত্র হারালো। অপূরনীয় ক্ষতি সাধিত হলো ইতিহাসের।
সাদ এরশাদ এমপি আরও বলেন, কলাম লেখা ছাড়াও কবি,নাট্যকার ও ঔপন্যাসিক হিসেবে কর্মজীবন শুরু করা বিশিষ্ট এই লেখক ‘একুশে পদক, স্বাধীনতা পদক, ইউনেস্কো পুরস্কার সহ বহু দেশী ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়ে ছিলেন। আব্দুল গাফফার চৌধুরী তারঁ মেধা ও কর্মের মধ্য দিয়েই আগামী প্রজন্মের কাছে অমর হয়ে রইবেন।
সাংসদ সাদ এরশাদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা
করে তাঁর শোকাভিভূত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com