1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

মির্জা ফখরুলকে কেন জামিন নয় : হাইকোর্টের রুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আগামী সাত দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিন সকাল ১১টার দিকে শুনানি শুরু হয়। শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তাকে ওইদিন গ্রেফতার করা হয়নি। তিনি হামলার নির্দেশ দেননি। তিনি অসুস্থ, চিকিৎসা নিতে হয় তাকে। এই মামলায় শাহজাহান সাহেবকে জামিন দেওয়া হয়েছে। এরপর জয়নুল আবেদীন আদালতে জামিনের পক্ষে কিছু রেফারেন্স তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিনের বিরোধিতা করে বলেন, আসামি একটি দলের মহাসচিব, তার ডাকে সারাদেশ থেকে লোকেরা আসে। হামলা করেন। পরে আদালত জামিন না দিয়ে রুল দেওয়ার কথা জানান।

আদালত জানান, আমরা রুল দিচ্ছি। এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমান খান, সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com