1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আ. রউফ চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মা-বাবা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন র‍্যাংগস গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংক এশিয়ার সাবেক চেয়ারম্যান আ. রউফ চৌধুরী।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আ. রউফ চৌধুরীর বড় ভাই ও মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য জামাল উদ্দিন চৌধুরীর মেয়ে আজমা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়ির আঙিনায় রাত সোয়া ৮টায় জানাজা সম্পন্ন হয়।

এর আগে, শনিবার দুপুর ১২টার দিকে ঢাকার গুলশানের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কাজীরবাগ গ্রামের মরহুম কাজিম উদ্দিন চৌধুরীর ছেলে।

গত বছরের ৫ মে ব্রেন স্ট্রোকে ৩ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন আ. রউফ চৌধুরী। এরপর থেকে ঢাকার বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com