1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার

মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন বিভাগ ২০ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। নোটিশে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভারত ও পাকিস্তানের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

মালয়েশিয়া ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও শংকায় রয়েছেন সাধারণ কর্মীরা। ছুটিতে থাকা কর্মীরা কবে প্রবেশ করতে পারবেন, সে বিষয়ে কোনো নির্দেশনা নোটিশে নেই।

এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়া হাইকমিশন একটি নোটিশ জারি করেছে। নোটিশে উল্লেখ করা হয়— মালয়েশিয়া ভ্রমণের দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদী পাসধারী, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। এক্ষেত্রে বৈধ মালয়েশিয়ান ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণের প্রমাণপত্র এবং কোভিড-১৯ এর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকতে হবে।

এ বিষয়ে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়রি জামালউদ্দিন বলেছেন, বিদেশি ভ্রমণকারীদের প্রবেশের ব্যাপারে নতুন পরিকল্পনা অনুযায়ী একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে।

এদিকে ছুটিতে থাকা কর্মীরা প্রবেশ করতে পারবেন কিনা সে বিষয়ে কিছুই বলা হয়নি। ১৯ সেপ্টেম্বর স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতোক সেরি এম সারাভানান বলেছেন, ছুটিতে থাকা বিদেশি সাধারণ শ্রমিক ও গৃহপরিচারিকার কখন ফিরতে পারবেন সে বিষয়ে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ১৮ মার্চ থেকে শুরু হয় দেশটিতে সর্বাত্মক লকডাউন। এ সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে যেসব কর্মী ছুটিতে কিংবা জরুরি প্রয়োজনে নিজ নিজ দেশে গিয়েছিলেন তারা আটকা পড়েছেন।

২০২০ সালের নভেম্বর থেকে শুরু করে ২০২১ সালের জুন পর্যন্ত মাই ট্রাভেল পাস (এমটিপি) নামে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করে মালয়েশিয়ায় ছুটিতে থাকা কিছু কিছু কর্মী প্রবেশ করেছিলেন। কিন্তু চলতি বছরের জুন থেকে কঠোর লকডাউন শুরু হয়ে যাওয়ায় এমটিপির মাধ্যমে আবেদন করে মালয়েশিয়ায় প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দেশে আটকা পড়া অসংখ্য কর্মী যাদের বৈধ ভিসা ও পারমিট রয়েছে তারা কখন মালয়েশিয়ায় ফিরতে পারবেন বিষয়টি নির্ভর করছে মালয়েশিয়া সরকারের অনুমতির ওপর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com