1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

মানবাধিকার ও শ্রম ইস্যুতে আংশিক নিষেধাজ্ঞার শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

বনিউজবিডি ডেস্ক: সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে, মানবাধিকার ও শ্রম ইস্যুতে আংশিক নিষেধাজ্ঞা আসতে পারে। ওয়েবিনারে এমন শঙ্কা জানিয়েছেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। তিনি বলেন, দুর্ভিক্ষ হলে দায় দুর্বল অর্থনৈতিক কাঠামোর। এজন্য মার্কিনিদের দোষ দিয়ে লাভ হবে না। সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের মতে, বিরোধী দল খুঁজতে এই নির্বাচন।

ডোনাল্ড লু থেকে আজরা জেয়া, বছরজুড়েই ঢাকার কূটনীতি ব্যস্ত ছিল মার্কিন অতিথিদের নিয়ে। অংশগ্রহণমূলক, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দেন তারা। সহিংসতা ও নির্বাচনে বাধা দিলে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়। বছর শেষে সংলাপের চিঠিও দেয় দেশটি।

কিন্তু, সংলাপ ইস্যুতে মার্কিনিদের অনুরোধ আমলে না নিয়ে, বিএনপি-সহ বেশকিছু দল ছাড়াই নির্বাচনের পথে হাঁটে সরকার। এর পরিণতি নিয়ে ওয়েবিনারের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। যার শিরোনাম আরেকটি সাজানো নির্বাচন, কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ঝুঁকি।

সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের পর শ্রম ইস্যুতে আসতে পারে আংশিক নিষেধাজ্ঞা। তিনি দাবি করেন, নির্বাচনের পর দুর্ভিক্ষের জন্যে মার্কিনিদের আগাম দায়ী কোরে, ধাপ্পা বাজি করে টেকা যাবে না।

সাবেক পররাষ্ট্র সচিব আরও বলেন, আমাদের গ্রামীণ শিল্পের ওপর আংশিক নিষেধাজ্ঞাও যদি আসে তাহলে ৪০ থেকে ৫০ লক্ষ নারী কাজ করে, তাদের একটা বড়সড় অংশ চাকরিচ্যুত হবে।

সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, মার্কিনিরা বিমান আর ড্রোন বিক্রি করে সরকারের কাছে আসতে চায়, এমন বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া, নির্বাচনে ভোটদানের হার নিয়েও সংশয় রয়েছে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘আমার মতে এই নির্বাচন নিয়ে ৬০ শতাংশ মানুষ আগ্রহী নন। আর ৪০ শতাংশের মধ্যেও তারা বিভক্ত।

সম্প্রতি কৃষিমন্ত্রীর বক্তব্যের জের ধরে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, বিএনপি যে নির্বাচনে আসুক; সেটা সরকার চেয়েছিল কিন্তু বোঝাতে ব্যর্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com