1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন

মাদারীপুরে শকুনি লেক পরিষ্কার রাখতে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এ কর্মসূচি। এ সময় লেকের চারপাশে পড়ে থাকা প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, পলিথিনসহ বিভিন্ন প্রকার আবর্জনা সংগ্রহ করে পরিষ্কার করেন স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। পরিচ্ছন্নতা অভিযানে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে লেকের চারপাশে ৪০০ ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন—মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে মুখরিত থাকে। অথচ দর্শনার্থীদের ফেলে রাখা ময়লা আবর্জনায় লেকের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা স্বেচ্ছাসেবক দল লেককে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিতই এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার বলেন—স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমরা শকুনি লেকের চারপাশে পরিচ্ছন্নতা অভিযান করেছি। দীর্ঘদিনের অবহেলায় লেকের সৌন্দর্য নষ্ট হচ্ছিল, পানিও দূষিত হওয়ার উপক্রম হয়েছিল। তাই সৌন্দর্য রক্ষার্থে আমরা চারশত ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেছি। এ কর্মসূচি অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, স্বেচ্ছাসেবক দলের এ উদ্যোগে লেকের চারপাশ অনেকটাই পরিষ্কার হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রমে এগিয়ে আসবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি ও আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com