1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট

ভিশন-২০৪১ বাস্তবায়নের জন্য একুশের চেতনায় সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন- স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মানুষের সৃষ্টিশীলতা বিকাশের জন্য সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। একুশের চেতনায় সাংস্কৃতিক বিপ্লবই পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্ন ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে। সৃষ্টিশীল মানুষের মনোজাগতিক পরিবর্তনই সমাজের অনেক কল্যাণের চাবিকাঠি হিসেবে কাজ করে। তাই বাঙালির স্বাধিকার আন্দোলনের সূতিকাগার বায়ান্নর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে।

তিনি আজ ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সে একুশের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভিশন ২০৪১ বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। লাকসাম-মনোহরগন্জ “বঙ্গবন্ধু পরিষদ”, ঢাকা ও লাকসাম-মনোহরগন্জ্ঞ পেশাজীবি পরিষদের আয়োজনে এ সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডাইরেক্টর এম সাইফুর রহমান, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, মনোহরগন্জ্ঞ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ, লাকসাম-মনোহরগন্জ্ঞ সভাপতি অহিদুল্লা মজুমদার।

মোঃ তাজুল ইসলাম এ সময় বলেন, সমাজ বিনির্মাণে আমাদের মনোজাগতিক পরিবর্তনও প্রয়োজন কারণ সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন ধ্যান ধারণা গ্রহণ করতে হবে। তবে অবাধ তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের এই সময়ে আমাদের নৈতিক শক্তিতে বলিয়ান হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেলেও নৈতিক অবক্ষয়ের কারণে অনেক কিছুতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারিনি।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় মানবসম্পদ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে হলে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।

এ সময় তিনি লাকসাম মনোহরগন্জ্ঞ উপজেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিস্তারিত আলোচনা করে বলেন, এক সময় এ অঞ্চলের মানুষের উপর অত্যাচার, নির্যাতনের ইতিহাস থাকলেও বিগত সময়ে সুশাসন নিশ্চিত করার মাধ্যমে সকল সামাজিক অনাচার দূর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com