1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আদালতের মামলার কারণে তিন আসনের ফল স্থগিত, নির্দেশনা জারি ইসির তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএনপির বিজয়ে তারেক রহমানকে শাহবাজের অভিনন্দন, সম্পর্ক জোরদারের প্রত্যাশা জনতার রায়ে ইতিহাসের মোড়: তারেক রহমানের প্রত্যাবর্তনে বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির মানচিত্র কুমিল্লা-১-এ ধানের শীষের জয়ধ্বনি: ৪৯ হাজারের ব্যবধানে ড. খন্দকার মোশাররফ বিজয়ী দুই দশক পর ক্ষমতায় বিএনপি: নিরঙ্কুশ জনরায়ে নতুন অধ্যায়ের সূচনা দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন

ব্রিকস সম্মেলনে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক  : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত ১৫তম ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকারের পরবর্তী লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি শান্তি বজায় রাখার মাধ্যমে বাংলাদেশের বিশাল সম্ভাবনা আমরা দেখতে পাই।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের টেকসই উন্নয়ন করেছি। ২০০৬ সালে দারিদ্রের হার ৪১ দশমিক ৫ শতাংশ ছিল। আমরা সেটি কমিয়ে ২০২২ সালে ১৮ দশমিক ৭ শতাংশে নামিয়ে এনেছি। একই সঙ্গে আমরা অতিদারিদ্রের হারও কমিয়ে এনেছি। আমরা প্রতিটি ঘরে বিদ্যুৎ দিচ্ছি। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পের আওতায় আমরা ভূমি ও গৃহহীনদের ঘর দিচ্ছি।

বিশ্বনেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমাদের উচিত কৃত্রিম পছন্দ এবং বৈষম্যকে না বলা। সার্বজনীন নিয়ম ও মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করতে হবে। পাশপাশি অবশ্যই স্যাংশন ও কাউন্টার স্যাংশনের চক্র বন্ধ করতে হবে। এ ছাড়া সমস্ত হুমকি, উসকানি এবং যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন। তিনি বলেন, মিয়ানমার থেকে আগত ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। তারা আমাদের কাঁধের বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ব্রিকস শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাসহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com