1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

বিবাহ ও তালাক বিধিমালা পরিবর্তনের পরামর্শ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা আধুনিক ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।

কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল মজিদ খান এবং বেগম রুমিন ফারহানা সভায় অংশ নেন। সভায় কমিটির ১৯তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত হয়।

দ্য মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স (রেজিস্ট্রেশন) এক্ট ১৯৭৪-এর বাস্তবায়ন ও অগ্রগতির ওপর সভায় বিস্তারিত আলোচনা হয়। এছাড়া নিকাহ রেজিস্ট্রার থেকে ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রেজারিতে জমা প্রদানকৃত হিসাব বিবরণী উপস্থাপন করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com