1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পরিবেশ রক্ষায় এখনই কঠোর সিদ্ধান্ত জরুরি: নদী, বন ও পাহাড় ধ্বংসে সংকট ঘনিয়ে আসছে জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী 🔥 মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা: মার্কিন ঘাঁটিতে ইরানের ‘বিধ্বংসী’ হামলার দাবি, তেলের বাজারে অস্থিরতা সংসদে বিরল নজির: ৫৩ বছরে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ ইরান যুদ্ধের প্রভাবে হজযাত্রা নিয়ে শঙ্কা, তবে এখনো ফ্লাইট স্বাভাবিক ইরানে হামলার স্পষ্ট নিন্দা না জানানোয় বাংলাদেশের প্রতি ‘আশাহত’ তেহরান রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে লাগানো হবে ৪১ হাজার গাছ দাউদকান্দিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদক-ইভটিজিং নির্মূলে প্রশাসনের কঠোর বার্তা

বিদেশে এমপি আটক হওয়া দেশের জন্য বিব্রতকর: মুখপাত্র

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওমানের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া বাংলাদেশের সংরক্ষিত আসনের সংসদ সদস্য (চট্টগ্রাম) খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন মুক্তি পেয়েছেন। এ ঘটনা বাংলাদেশিদের জন্য বিব্রতকর বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে সেহেলি সাবরীন এক প্রশ্নের উত্তরে জানান, ওমানে খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন বাংলাদেশিকে আটক করে সে দেশের পুলিশ। এ ঘটনায় ওমানের বাংলাদেশ দূতাবাস আন্ডারটেকেন দিয়ে তাদের ছাড়িয়ে এনেছে। এ ১৭ জনের মধ্যে ওমান ছাড়াও সৌদি আরব ও আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন।

তিনি আরও জানান, ওমানে সভা-সমাবেশ করতে গেলে অনুমতি নিতে হয়। তবে তারা অনুমতি না নিয়ে সভা করায় তাদের আটক করা হয়। এ ঘটনা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিব্রতকর। আমরা আশা করি, প্রবাসীরা যে দেশে থাকেন, তারা সেখানের নিয়ম-কানুন মেনে চলবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে রাজনৈতিক সভা-সমাবেশ করার অভিযোগে গত ১ আগস্ট রাতে রয়্যাল ওমান পুলিশের সিআইডির একটি দল আটক করে। ওমানের আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক অনুমতি ছাড়া সেদেশে সভা-সমাবেশ করতে পারেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com