1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা সুমি ইরানের পাল্টা হুমকি: “২০ ঘণ্টা পর মিত্ররা প্রস্তর যুগে”—ডেডলাইন ঘিরে উত্তেজনা চরমে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট ইস্যুতে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ৬ দিনের ছুটি: মে’র শেষ সপ্তাহে হতে পারে হজ ও ঈদুল আজহা চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু

বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা সুমি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : অবশেষে কারামুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭) ওরফে সাওদা সুমি। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি কারাগার থেকে মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
এর আগে, রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলা পৌরসভা এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিবি সাওদার গ্রেপ্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা এ ঘটনায় তীব্র সমালোচনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক বলেন, এ ধরনের গ্রেপ্তার ‘ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ’ এবং ভিন্নমত দমনের ইঙ্গিত বহন করে। তিনি অবিলম্বে তার মুক্তি ও রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবিরও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা আব্দুল কাদের বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, মত প্রকাশের অধিকার সংবিধানস্বীকৃত—এ ধরনের গ্রেপ্তার সেই অধিকার লঙ্ঘনের শামিল।
উল্লেখ্য, গ্রেপ্তারের পরপরই তার মুক্তির দাবিতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়। অবশেষে দুই দিনের মাথায় তাকে মুক্তি দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com