1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে গেল—নেতানিয়াহুর ফোনকল নিয়ে ইরানের অভিযোগ *রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু*

বিএনপি চেষ্টা করেও লু’র সঙ্গে দেখা করতে পারেননি: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অনেক চেষ্টা করেও বিএনপি নেতারা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে দেখা করতে পারেননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ডোনাল্ড লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। অনেক চেষ্টা করেও তারা লু’র সঙ্গে দেখা করতে পারেনি। তাদের আশায় গুড়েবালি দিয়েছে লু।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়, এগিয়ে নিতে চায়। এ কথা শুনে বিএনপি খেই হারিয়ে ফেলেছে। এখন তারা নানা ধরনের কথা বলছে। আসলে কেউ যখন আশার আলো দেখে না, তখন তারা খেই হারিয়ে ফেলে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির জন্য আকাশটা ছোট হয়ে আসছে। দেশবিরোধী ষড়যন্ত্র করে কোনো লাভ হয় নেই। ষড়যন্ত্রের পথে থাকলে বিএনপি এক সময় হাওয়ায় মিলিয়ে যাবে। আমরা চাই না বিএনপি আরও দুর্বল হোক।

তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। তার হাত ধরেই দেশ এগিয়ে চলেছে। দেশ এগিয়ে যাচ্ছে অথচ বিএনপি নেতারা কিছুই দেখতে পায় না।

হাছান মাহমুদ আরও বলেন, শেখ হাসিনা বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। তবুও দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com