1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল—ভূমিধস বিজয়ের কারণ জনগণের আস্থা: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী,তারেক রহমানের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন Anwar Ibrahim। শান্তিপূর্ণ নির্বাচনে জনগণকে অভিনন্দন, বিএনপিকে শুভেচ্ছা ঢাকাস্থ চীনা দূতাবাসের ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে আদালতের মামলার কারণে তিন আসনের ফল স্থগিত, নির্দেশনা জারি ইসির তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএনপির বিজয়ে তারেক রহমানকে শাহবাজের অভিনন্দন, সম্পর্ক জোরদারের প্রত্যাশা জনতার রায়ে ইতিহাসের মোড়: তারেক রহমানের প্রত্যাবর্তনে বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির মানচিত্র কুমিল্লা-১-এ ধানের শীষের জয়ধ্বনি: ৪৯ হাজারের ব্যবধানে ড. খন্দকার মোশাররফ বিজয়ী দুই দশক পর ক্ষমতায় বিএনপি: নিরঙ্কুশ জনরায়ে নতুন অধ্যায়ের সূচনা

বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল—ভূমিধস বিজয়ের কারণ জনগণের আস্থা: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল নয়; এটি একটি গণভিত্তিক (Mass-based) রাজনৈতিক দল। জনগণের সঙ্গে সম্পৃক্ত রাজনীতি, নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্রসংস্কারের অঙ্গীকারের প্রতি মানুষের আস্থাই দলটির ভূমিধস বিজয়ের মূল কারণ।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে নির্বাচনোত্তর মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করেছে। আমাদের ম্যানিফেস্টো, ভিশন ও রাষ্ট্রসংস্কারের প্রস্তাবগুলো জনগণ গ্রহণ করেছে বলেই আজকের এই বিজয় সম্ভব হয়েছে।” তিনি দাবি করেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি জনগণের সমর্থন ধরে রেখেছে।
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর কথা উল্লেখ করে তিনি বলেন, “জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি জনগণের দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং জনগণের সঙ্গেই থেকেছে। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
সরকার গঠন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—যাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, তাদের নিয়েই নির্বাচন করব এবং সরকার গঠন করব। আমরা সেই অঙ্গীকারে অটল আছি।”
জামায়াতে ইসলামীর উত্থান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের ‘ফ্যাসিস্ট শাসন’ এ পরিস্থিতির জন্ম দিয়েছে। “রাষ্ট্রবিজ্ঞানের দর্শন অনুযায়ী, যখন গণতন্ত্রকে দমন করা হয় এবং মানুষের কণ্ঠরোধ করা হয়, তখন উগ্রবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। জামায়াতের উত্থান আওয়ামী লীগের দমন-পীড়নের ফল,”—মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “জনগণ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি টু-থার্ড মেজরিটি পেয়েছে। আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশের মানুষ সৎ ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব অপপ্রবণতাকে রুখে দিতে সক্ষম হবে।”
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com