1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিক ফরহাদ আহমেদ প্রধানের ওপর হামলা, অভিযোগ দায়ের—তদন্তে পুলিশ ফ্যামিলি কার্ড কর্মসূচি আসছে: দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার পাবে বেশি নগদ সহায়তা জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও চাঁদাবাজি বন্ধে মঞ্চ ২৪-এর ছয় দফা দাবি ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু করতে চায় সরকার: স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও অধ্যাদেশ উত্থাপনের ইঙ্গিত ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগপত্র জমা *ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ* 🇧🇩 কূটনীতিতে নতুন গতি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  হৃদরোগে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিসিইউতে চিকিৎসাধীন সড়কে ঝরল ৫৪৬ প্রাণ যাত্রী কল্যাণ সমিতি পাকিস্তানের ড্রোন হামলা আফগানিস্তানে: পাকতিকা–নানগারহারে টার্গেট, টিটিপি ঘাঁটি ধ্বংসের দাবি ইসলামাবাদের

বিএনপির গণসমাবেশ : যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশকে ঘিরে যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড, হেলিকপ্টার ইউনিট প্রস্তুত রয়েছে।

আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, নাশকতার পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য সাদা পোশাকে মোতায়েন থাকবে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা। বাংলাদেশে বর্তমানে সুষ্ঠু-স্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে। সরকারি ও বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছে। র‌্যাব সাধারণত জঙ্গি দমন, মাদক কারবারি, অস্ত্রধারী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আস্থা অর্জন করেছে।

তিনি আরও বলেন, রাজধানী ঢাকায় গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা রয়েছে। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে, বিদেশি স্থাপনা ও অ্যাম্বাসি রয়েছে। ঢাকা শহরের নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। শুধুমাত্র এই জনসমাবেশ ঘিরে নয় আমরা সবসময় জননিরাপত্তা, দেশীয় ভাবমূর্তি রক্ষা, বিদেশিদের কাছে যেন দেশীয় ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেদিকে সচেষ্ট রয়েছি।

বিএনপির জনসমাবেশ ঘিরে র‌্যাবের পক্ষ থেকে রুটিন পেট্রোল থাকবে, চেকপোস্ট থাকবে, সাইবার ওয়ার্ল্ডে আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে। যাতে কোনো ধরনের উসকানিমূলক প্রচার-প্রচারণা চালিয়ে নাশকতার চেষ্টা না হয়, সেজন্য র‌্যাবের সদস্যরা সাদা পোশাকে মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com