1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন, ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষে নির্বাচন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খাঁন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
তিনি আরও বলেন, “এটা আমাদের দলের সিদ্ধান্ত। ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খাঁনের সঙ্গে কাজ করার এবং সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
বিএনপিতে যোগ দেওয়ার আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খাঁন। জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নুরুল হক নুরের কাছে লেখা পদত্যাগপত্রে রাশেদ খাঁন বলেন,
“আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সঙ্গে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ সহযোদ্ধাদের কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি। দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি, আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। ব্যক্তিগত কারণে আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা রইল।”
এই যোগদানের মধ্য দিয়ে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com