1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
🟢 স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি: সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🛢️ হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের—ইরানকে হুঁশিয়ারি, জাহাজ আটকানোর ঘোষণা ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বিএনপিকে সংলাপে আসার আহ্বান আইনমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাষ্ট্রপতির ডাকা সংলাপে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রোববার সচিবালয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

ড. আকবর আলী খান বলেছেন, ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ কোনো সুফল আনবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। দেশে বাক স্বাধীনতা রয়েছে। তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। সংলাপ শেষ হলে বোঝা যাবে কতটুকু কার্যকর হয়েছে।

তিনি আরো বলেন, দেশ হচ্ছে সবার উপরে দেশের স্বার্থে সংলাপে আসা উচিত। সংলাপে অংশ নিলে বিএনপির জন্য ভালো, দেশের জন্য ভালো, সবার জন্যই ভালো। বিএনপি তাদের অবস্থা থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সংলাপে আসা উচিত।

আইনমন্ত্রী বলেন, নির্বাচনের যে সময় আছে তার মধ্যে নির্বাচন কমিশন আইন করা সম্ভব নয়। সবার কাছে গ্রহণযোগ্য হবে এমন আইন আমরা করতে চাই। শুধু একটি দলের কাছেই গ্রহণযোগ্য হলেই হবে না।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, আমার বক্তব্য আমি দিয়েছি। এরইমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন। এর বাইরে আর কিছু বলার নেই।

মামলার জট প্রসঙ্গে সাংবাদিকদের তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে ভার্চুয়াল কোর্ট চলছে। ফলে এখন তেমন মামলার জট নেই। যেটি আছে, সেটি করোনার আগে যেমন ছিল তেমন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com