1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

‘বাবা চোখ খোলো, আমি পরীক্ষা দিয়ে এসেছি’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাড়িতে বাবার মৃতদেহ রেখে সহপাঠীদের সঙ্গে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছিল সুমাইয়া আক্তার সুইটি। তবে তার দু’চোখ বেয়ে পড়ছিল পানি।

বাড়িতে পৌঁছেই বাবার মরদেহের কাছে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করে। বিলাপ করতে করতে সুইটি বারবার বলছিল, ‘বাবা, ও বাবা চোখ খোলো, বাবা আমি পরীক্ষা দিয়ে এসেছি। ’

দুপুর ১টায় পরীক্ষা শেষ করে সুইটি যখন বাড়ি ফেরে তখন দেখে, তার বাবাকে শেষবিদায় জানাতে সবাই উপস্থিত। চলছে জানাজার প্রস্তুতি।

সে সময় সুইটি বলে, এমন পরিস্থিতির সামনে পড়তে হবে কখনো ভাবিনি। বাবার স্বপ্ন ছিল আমি শিক্ষক হব। তাঁর স্বপ্ন পূরণ করতেই পরীক্ষা দিতে এসেছি।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এবারের এসএসসি পরীক্ষার্থী সুইটি ঐ গ্রামের আবুল কাশেমের মেয়ে। পাশের কনেশতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা অংশ নিয়েছে সে। সুইটির পরীক্ষার কেন্দ্র পড়েছে তার বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত চৌয়ারা গার্লস স্কুলে।

শনিবার ছিল তার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা। সুইটির বাবা আবুল কাশেম গাড়িচালক ছিলেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সুইটি সবার বড়। পরিবার ও স্থানীয়দের ধারণা, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে অসুস্থ হয়ে মারা গেছেন কাশেম।

কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সুমাইয়া ভালো শিক্ষার্থীর পাশাপাশি একজন ভালো সংগঠক। শুক্রবার রাতে সুমাইয়ার বাবা আবুল কাশেম মারা যান। সকালে পরীক্ষা দিবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। নিজেকে সামলে নিয়ে বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে চৌয়ারা গালর্স স্কুলের কেন্দ্রে পরীক্ষা দেয়।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। তিনি জানান, আমি যখন জানতে পারি মেয়েটি বাড়িতে বাবার মরদেহ রেখেই পরীক্ষা দিতে আসছে তখন হলে শিক্ষকদের বলেছি মেয়েটি যেন নার্ভাস না হয়, সেদিকে খেয়াল রাখতে। পরীক্ষা শেষে যেন সুমাইয়াকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com