1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট খুলনার আড়ংঘাটায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার। জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণে আইন পাস, হচ্ছে স্মৃতি জাদুঘর

বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

আজ রোববার (২১ জানুয়ারি) পর্দা উঠছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রাজধানীর পূর্বাচলে মেলার ২৮তম এ আসর উদ্বোধন করতে ইতোমধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গবন্ধু টানেলের আদলে নির্মাণ করা হয়েছে প্রধান ফটক। তুলে ধরা হয়েছে সরকারের উন্নয়নের নানা চিত্র। স্টলে-স্টলে শেষ মুহূর্তের সাজসজ্জা।

এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১০ ক্যাটাগরিতে থাকছে ৩০০টি স্টল, ২৩টি প্যাভিলিয়ন। থাকছে ২৭টি মিনি প্যাভিলিয়নও। বিদেশি স্টল আছে ১২টি। অত্যাধুনিক শিশু পার্কের ব্যবস্থাও এবার থাকছে।

মেলা ঘিরে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরার পাশাপাশি থাকছে ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুম। স্থানীয় জনপ্রতিনিধি ও ইজারাদারের পক্ষ থেকেও মাঠে থাকবে স্বেচ্ছাসেবক টিম।

দর্শনার্থীদের জন্য রাজধানীর কুড়িল থেকে ৫০টি বিআরটিসি শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা-জমজমাট হবে এবারের আয়োজন। বাণিজ্য মেলায় বড়দের প্রবেশের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ ও শিশুদের জন্য ২৫ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com