1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপি নেতা কাজলেই আস্থা উপজেলাবাসীর মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। (চসিক)মেয়র। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ ইরানের মারকাজিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: নিহত ১১, আহত ১৫ রাজধানীর স্কুলঘিরে যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক উত্তর হাসানপুরে তরুণী নির্যাতন: অভিযুক্ত পলাতক, পরিবারে হুমকি—বিচার নিয়ে বাড়ছে শঙ্কা যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি। ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর। “‘জুলাই আমাদের সৃষ্টি’—রাজনৈতিক বার্তায় দৃঢ় অবস্থান জানালেন নুরুল হক নুর”

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক সুফিয়া খাতুন আর নেই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিক্ষক সুফিয়া খাতুন আর নেই। আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আত্মজীবনীতে ২০২১ সালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ‘জীবন নদীর বাঁকে বাঁকে’ গ্রন্থের রচয়িতা সুফিয়া খাতুন। বইতে নদীর মতো প্রবহমান জীবনের গল্প তুলে ধরেছেন তিনি। বইটির সময়কাল ১৯৩০ থেকে ২০০৩ সাল। এই বইতে এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প রচিত হয়েছে। ১৯৫০–এর দশক থেকে শুরু করে ২৩ বছর তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, ভিকারুননিসা নূন স্কুল ও তৎকালীন ক্যান্টনমেন্ট মডার্ন স্কুলে শিক্ষকতা করেছেন।

সমাজসেবাধর্মী নানা কর্মকাণ্ডেও নিয়োজিত ছিলেন সুফিয়া খাতুন। গড়ে তুলেছিলেন প্রাতর্ভ্রমণকারী সঙ্গিনীদের নিয়ে ‘উষা মৈত্রী’ সংগঠন। যুক্ত ছিলেন ‘হেমন্তিকা’ নামের সংগঠনের জন্মপ্রক্রিয়া থেকে। সমমনা আগ্রহী নারীদের সঙ্গে নিয়ে বৃদ্ধাবাস প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে ‘হেমন্তিকা’। দুটি সংগঠনের নামই তার দেওয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com