1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলট ধরতে পুরস্কার ঘোষণা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘বাংলাদেশ চীনের খপ্পড়ে পড়েছে কি না জানতে চায় মার্কিন কংগ্রেসের দুই সদস্য’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য। নির্বাচনের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার পথ আছে কি না সেটাও জানতে চেয়েছেন তারা। এছাড়া যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ চীনের খপ্পড়ে পড়েছে।

মার্কিন কংগ্রেসের দুই সদস্য এড কেইস ও রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে মধ্যাহ্নভোজসভার পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুই কংগ্রেসম্যান। প্রথমবারের মতো তারা বাংলাদেশ সফর করছেন।

মার্কিন দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকের বিষয়ে মোমেন বলেন, ‘খুব ভালো আলোচনা হয়েছে।’

‘নির্বাচনি সরকার ইস্যুতে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার কোনো পথ আছে কি না তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি, ফ্রি ফেয়ার নির্বাচন করতে প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। সব দলের মধ্যে ঐকমত্য হলে সহিংসতামুক্ত নির্বাচন হবে, এর জন্য সবার আন্তরিকতা লাগবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ চীনের খপ্পড়ে পড়েছে কি না মার্কিন কংগ্রেসের দুই সদস্য তাও জানতে চেয়েছেন।’

এর আগে শনিবার সকালে ও দুপুরে আলাদাভাবে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। রবিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন দুই কংগ্রেসম্যান।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন দুই কংগ্রেসম্যান। সোমবার তারা কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আগামী ১৫ আগস্ট সকালে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com