1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা এখন লক্ষ্য : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বে এই মুহূর্তে ৩৫ কোটির বেশি বাঙালি ও বাংলা ভাষাভাষী আছে। সেই অবস্থান থেকে আমাদের এবারের লক্ষ্য হলো বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের এই দিনের স্বীকৃতি বঙ্গবন্ধু পরিবারের স্বীকৃতি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে সিদ্ধান্ত দিয়েছিলেন ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস হিসেবে পালিত হবে। কারণ সেই ২১ ফেব্রুয়ারিতে মায়ের ভাষার দাবিতে আমাদের পূর্বসূরিরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেছিল। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তড়িৎ সিদ্ধান্তে এবং কানাডা প্রবাসী দুজন বাঙালি সালাম-রফিকের উদ্যোগে জাতিসংঘে রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পরিপ্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে একটি জাতির জন্য বিশাল অর্জন। আজকে আমাদের স্বপ্ন হলো বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষাতে রূপান্তর করা।

হাছান মাহমুদ বলেন, সারা বিশ্বে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী আছে। সুতরাং পৃথিবীর অন্যতম প্রচলিত ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান। যে কারণে আমরা চাইবো বাংলা এবার জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com