1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে নির্মিত হচ্ছে ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বসুন্ধরা প্রকল্পের প্রাণকেন্দ্র এন ব্লকের প্রায় দশ বিঘা জমির ওপর নির্মিত হতে যাচ্ছে নয়নাভিরাম স্থাপত্যশৈলীর ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’। বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত মানুষদের প্রয়োজন ও চাহিদার কথা মাথায় রেখে নির্মিত হতে যাচ্ছে এই অত্যাধুনিক শপিং মল। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শপিং মলটি গড়ে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে বসুন্ধরা গ্রুপের প্রকৌশল এবং স্থাপত্য শাখার কর্মকর্তাগণ প্রথম পাইলিং কাজের মাধ্যমে মলটির নির্মাণকাজ শুরু করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ২ বছরের মধ্যে এই সুপার মল ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, চার লাখ স্কয়ার ফিটের বেইজমেন্টসহ ৭ স্টোরেজ বিশিষ্ট মলটিতে ক্রেতাদের কেনাকাটার সুবিধার জন্য বেইজমেন্টে থাকছে কাঁচা বাজার। ১ম তলায় থাকছে গৃহস্থালী সামগ্রীর দোকান, সুপারশপ, মোদি দোকান, নিত্যপণ্যের দোকান, ফার্মেসি, প্রসাধনী সামগ্রীর দোকান, সেলুন ও বিউটি পার্লার, লন্ড্রি, বেকারি-মিষ্টির দোকানসহ অন্যান্য। এরপর ২য় ও ৩য় তলায় থাকছে রেডিমেড গার্মেন্ট, দর্জির দোকান, লাইফস্টাইল শপ, সিগনেচার শপ এবং আলাদা সুপারশপ। ৪র্থ তলায় থাকছে জুয়েলারি সামগ্রী পণ্যের দোকান, লেদার পণ্য ও জুতার দোকান, অ্যাক্সেসরিজ ও ঘড়ির দোকান। ৫ম তলায় থাকছে টিভি, কম্পিউটার, ফ্রিজ, এসি ও মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেক্ট্রনিক সামগ্রী পণ্যের দোকান। ৬ষ্ঠ তলায় থাকছে ইনডোর ফুডকোর্ট, বাচ্চাদের জন্য খেলার জোন ও ডে কেয়ার সেন্টার, যেখানে অভিভাবকরা তাদের সন্তানদের রেখে সাচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন। টপ ফ্লোরে থাকছে ওপেন টেরেস ফুড কোর্ট এবং অবসেরভেশন টাওয়ার। এ ছাড়া প্রতিটি ফ্লোরে থাকবে চা, কফি, আইসক্রিম ও জুসের দোকান। থাকবে ছবি তোলার জন্য ফটোবুথ।

এই শপিং মলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মেশিনে মাংস এবং মাছ প্রসেসিংয়ের ব্যবস্থা ও শাকসবজি পরিষ্কার করার ব্যবস্থা থাকবে। মার্কেটটিতে একসঙ্গে স্বয়ংক্রিয় বহুতল বিশিষ্ট গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে।

মার্কেটের ১ম তলায় এবং মার্কেটের বাহিরে যেকোনো পণ্যের বিপণন উদ্বোধনের জন্য উন্মুক্ত স্থানের ব্যবস্থাও রাখা থাকবে। বসুন্ধরা প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং ম্যানুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই আধুনিক মলটির নির্মাণের দায়িত্বে রয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com