1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরিশালে জেলা পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান শুরু হয়েছে। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

এসময় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তদরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগ সূত্র জানায়, স্টেডিয়ামে গতকাল জেলা পর্যায়ের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিন জেলার ১০ উপজেলার এক হাজার ২শ’ শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত স্টেডিয়ামে জেলার ১০ উপজেলার ১৭ হাজার একশ’ হাজার এইচএসসি শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।

পরীক্ষার আগে টিকাগ্রহণ করতে পেরে খুশি এইচএসসি পরীক্ষার্থীরা। টিকা প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানান তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেন, এইচএসসি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করবেন তারা। পর্যায়ক্রমে অন্যান্যদের টিকা দেওয়া হবে।

এর আগে গত সোমবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তন কেন্দ্রে মহানগরীর সকল এইচএসসি শিক্ষার্থীকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত মহানগরীর ৭ হাজার ৩শ’ ৩ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com