1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলট ধরতে পুরস্কার ঘোষণা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। প্রথমে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। এসময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এসময় বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের সদস্য ও অন্য শহীদদের কবরে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক ও ফুলের পাপড়ি অর্পণের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য। ওই দিন রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেটে নিহত হন বাঙালি জাতির জনক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com