1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট

বগুড়া আইনজীবী সমিতির নির্বাচন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত মুক্তা-জাফর প্যানেল জয়লাভ করেছে। এই প্যানেলে ১৩টি পদের প্রার্থীই বিজয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ প্যানেলের হয়েছে ভরাডুবি। সংগঠনটির প্যানেলের ১৩টি পদে একজনও বিজয়ী হতে পারেননি।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দু’টি প্যানেল ছাড়াও জাসদ এবং বাসদ সমর্থিত গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে আরও একটি প্যানেলের ৮ জনসহ মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত জানান, গত শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮৪০ জন ভোটারের মধ্যে ৮১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলে বিজয়ী হওয়া আইনজীবীরা জানান, ভোটার সংখ্যার দিক থেকে বগুড়া জেলা আইনজীবী সমিতি উত্তরাঞ্চলে আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন। সেই সংগঠনের সদস্যরা এবার ভোট বিপ্লব করেছেন। নির্বাচনের এই ফলাফলে বগুড়ার আইনজীবীরা চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com