1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল।

বগুড়ায় আলোচিত মা হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম জাকি : বগুড়ায় মাকে হত্যার দায়ে প্রায় আট বছর পর ছেলে আবু বক্করকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল আসামির উপস্থিতিতে এ রায় দেন৷ পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আবু বক্কর বগুড়া ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, আসামি আবু বক্কর নেশায় বিভোর থাকতেন। ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় বক্কর তার মা আলতাফুন্নেছার কাছে খাওয়ার জন্য ভাত দিতে বলেন।

এ সময় তার মা তাকে নিজে ভাত নিয়ে খেতে বললে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বক্কর পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। পরদিন ১৩ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় আলতাফুন্নেছা মারা যান।

এ ঘটনায় সাজাপ্রাপ্ত বক্করের বড় ভাই শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা করেন। পরে ১৬ অক্টোবর আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এরপর দীর্ঘ শুনানি শেষে রোববার এ রায় ঘোষণা করা হয়।

বিষয়গুলো নিশ্চিত করে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, বক্কর গ্রেফতারের পর থেকেই কারাগারে ছিলেন। বোরবার আদালতে তিনি দোষ স্বীকার করেন এবং তাকে এ সাজা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com