1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশার জয় 🗳️ শেরপুর-৩ আসনে বিএনপির রুবেলের জয়, ভোট পড়েছে ৫০.৫২% লেভেলক্রসিংয়ে অবরুদ্ধ ঢাকা: দিনে ১৯ ঘণ্টা যান চলাচল বন্ধ, সমাধানে ওভারপাস-আন্ডারপাসে জোর দাবি  জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। দাউদকান্দিতে অপরাধমুক্ত সমাজ গঠনে উদ্যোগ: যুবদলের মতবিনিময় সভা ঘিরে জনসম্পৃক্ততার আহ্বান দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বিনা খরচে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা উত্তরার দিয়াবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আবু সাঈদ হত্যা মামলার রায়: সন্তুষ্ট নন পরিবার, ‘বড় অপরাধীরা আড়ালেই’ অভিযোগ দাউদকান্দিতে প্রশাসনের ‘রহস্যজনক তৎপরতা’: পলাতক আ.লীগ নেতাকে পুনর্বহালের চেষ্টায় তীব্র ক্ষোভ আদাবর অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড, পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশার জয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
সিনিয়র জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৫০টি কেন্দ্রের ফলাফলে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন (ফুলকপি) পেয়েছেন ৪৯২ ভোট। রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনটিতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। অতীতে এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া বিভিন্ন সময়ে এ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির শীর্ষ নেতারাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com