1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী 🔥 মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা: মার্কিন ঘাঁটিতে ইরানের ‘বিধ্বংসী’ হামলার দাবি, তেলের বাজারে অস্থিরতা সংসদে বিরল নজির: ৫৩ বছরে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ ইরান যুদ্ধের প্রভাবে হজযাত্রা নিয়ে শঙ্কা, তবে এখনো ফ্লাইট স্বাভাবিক ইরানে হামলার স্পষ্ট নিন্দা না জানানোয় বাংলাদেশের প্রতি ‘আশাহত’ তেহরান রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে লাগানো হবে ৪১ হাজার গাছ দাউদকান্দিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদক-ইভটিজিং নির্মূলে প্রশাসনের কঠোর বার্তা প্রথমবার সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বরাদ্দ ৩০ মিনিট

ফের আওয়ামী লীগে ফিরছেন জাহাঙ্গীর আলম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সুখবর পেতে পারেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলম। তার দলীয় কার্যক্রমে সক্রিয় হওয়ার সুযোগ আসছে শিগগিরই।

সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে এমন ইঙ্গিত পেয়েছেন জাহাঙ্গীর ও তার মা গাজীপুর সিটির মেয়র জায়েদা খাতুন। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ১০ মিনিটের সাক্ষাৎ হয় তাদের।

জানা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার দুপুরে গণভবনে যান জায়েদা খাতুন। সঙ্গে নিয়ে যান ছেলে জাহাঙ্গীরকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রথমে কুশলাদি বিনিময় হয়। অন্যান্য আলাপের মাঝে জাহাঙ্গীরের প্রসঙ্গ তুলে জায়েদা খাতুন বলেন, ‘আমার ছেলে তো আপনার ছেলে (জাহাঙ্গীর)। আপনার ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছি।’

সূত্র জানায়, জায়েদা খাতুন যখন এসব কথা বলছিলেন, তখন জাহাঙ্গীর কেঁদে ফেলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, রাজনীতি থেকে তাকে সরিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। তারা যেসব অভিযোগ করছে, তার কোনো সত্যতা নেই।

এ সময় জাহাঙ্গীরকে কাঁদতে নিষেধ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘যাও, সেক্রেটারির সঙ্গে দেখা করো। আমি দেখব।’

পরে জায়েদা খাতুন সাংবাদিকদের বলেন, ‘গাজীপুরের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। গাজীপুরের মানুষের জন্য কাজ করতে পরামর্শ দিয়েছেন তিনি। উন্নয়নের জন্য তার সহায়তা চেয়েছি। তিনিও সব সহায়তা করবেন বলে জানিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com